Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তারেক রহমান: অচিরেই শুরু হবে নির্বাচনি রোডম্যাপের যাত্রা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সব অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। এ যাত্রায় আপনাদের সঙ্গী হচ্ছে এ দেশের গণতন্ত্রকামী জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন।”



রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবসের আলোচনায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি ভার্চুয়ালি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “লাখো প্রাণের বিনিময়ে অর্জিত গৌরবময় এ বিজয়ের ৫৪তম বার্ষিকীতে স্বাধীনতাকামী জনগণকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগ করে বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা। তবে তাবেদার অপশক্তি বারবার এই দেশকে বিপদে ফেলার ষড়যন্ত্র করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট তাবেদার মাফিয়া চক্রের সরকার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে।”

তারেক রহমান আরও বলেন, “জনগণের স্বাধীনতা রক্ষা এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবারের বিজয় দিবস অনেক গৌরবের ও তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতের স্বাধীনতা দিবস শুধুমাত্র উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; তা হবে জনগণের প্রতি দায়বদ্ধতার দিন।”

তিনি গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, “গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা সরকার গঠিত হলে, জবাবদিহি কার্যকর থাকলে জনগণের অধিকার নিশ্চিত থাকে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ